বিট বাটা
উপকরণ:
বিট মাঝারি মাপের দুটি
কাঁচালঙ্কা
রসুন এক কোয়া
সরষে
কালোজিরা
সর্ষের তেল
তেজপাতা
নুন স্বাদমতো
প্রণালী:
বিটের খোসা ছাড়িয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
তারপর ভালো করে চটকে মেখে নিতে হবে। সরষে আর কাঁচালঙ্কা একসাথে বেটে রাখতে হবে।
কড়ায় সরষের তেল গরম করে কালোজিরা, তেজপাতা, চেরা কাঁচালঙ্কা, থেঁতো করা রসুনের কোয়া দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর বিট সিদ্ধ কড়ায় দিয়ে, সরষে বাটা দিয়ে নেড়ে চেড়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে দিতে হবে।
কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
বিটের গুনাগুন: বিট উচ্চ রক্তচাপ কমায়, ক্যান্সার প্রতিরোধ করে।
Comments
Post a Comment